ইস্পাতের তরবারির সামনে দাঁড়ালে মাংসের থকথকে ত্যাগ
আপনার কংকাল প্রবৃত্তি লালন করেছে হে মানুষ।
আজ একবার রাস্তায় নামুন,
রাতের অনুভুতি একমাত্র এখানেই আপনাকে দেখাতে পারে
অনন্ত সহজাতকে অতিক্রম।
মহাচ্ছিন্ন আধা আকাশীয়া সেতারে
প্লাবিত স্মৃতিসৌধগুলির আশেপাশে এভাবেই একদিন জমায়েত হোক আমাদের
যে তারাটি খসে পড়aলো yআসুন তাকে কুড়িয়ে নিয়ে সমভাবে বণ্টন করে নেই
ছায়াপথের বিভুতি তে লুটোপুটি খাই তারপর।
ক্ষয়িষ্ণুতার ইস্তেহার লিখে লিখে যে কলম ঘোষে গেছে
তা থেকে কোনো নতুন বিপ্লব জন্মায় নি জন্মাতে mপারে না,
তার চেয়ে বরং আসুন
এ কলম ভেংগে তার খোল দিয়ে নিসিদ্ধ্ব নেশা করি,
অন্তত সুডৌল হ্যালে ডুবে তো যাবে চরাচর।w
প্রায় বৃষ্টির মত ঝাপসার ওপার থেকে দেখা নিছক ধ্বংস সভ্যতা কে প্রামাণ্য দলিল করে এই যে প্রারম্ভিক প্রতিমা
তাতে বড়ো আদরের অভাব,
আসুন কমরেড নরকের সবচাইতে নিচু তলা থেকে তার পাতাল চরিত্রনাশ করি।
Friday, August 18, 2017
হে পর্যটক যে সমুদ্র ধমনি সন্ধানে হেঁটে পার করে আসলেন যাবতিয় পর্বত, অরণ্য
আজ দুর্যোগপূর্ণ আদ্র জলবায়ুর গ্রাস তারা ধুসর উচ্ছলতায়।
তবুও, বালির রেনু গুলো যতোটা সম্ভব পরিস্কার করে
কিঞ্চিত অর্থপূর্ণ গর্ভপত্রে খুজে নিন চুপসার জন্মজল।
এক্ষেত্রে আপনার জিবনে জলের ধর্ম গাছের গুড়ির মত শাশ্বত
অথবা নিসংগ সন্ধের দিকে যত্নশীল,
এ দেশে স্বপ্নওয়ালার প্রবেশ নিষেধ;
গুরু এ চিকন ফাঁক আমায় কাঠুরিয়ার দর্শন শেখায়
অনন্ত সরষে বনের ধারে অপেক্ষা করায় কোনো মহাপ্রেমিকের মতো
রঙের কুয়াশায় তোমার হারিয়ে যাওয়ার রহস্যাদি যেন বেইন্তেহা মোহাব্বত
আবার ঝমঝম সুগভির অভ্যাসে নিরুপম
বিষাদ প্রশ্রয়।
Subscribe to:
Comments (Atom)