হে পর্যটক যে সমুদ্র ধমনি সন্ধানে হেঁটে পার করে আসলেন যাবতিয় পর্বত, অরণ্য
আজ দুর্যোগপূর্ণ আদ্র জলবায়ুর গ্রাস তারা ধুসর উচ্ছলতায়।
তবুও, বালির রেনু গুলো যতোটা সম্ভব পরিস্কার করে
কিঞ্চিত অর্থপূর্ণ গর্ভপত্রে খুজে নিন চুপসার জন্মজল।
এক্ষেত্রে আপনার জিবনে জলের ধর্ম গাছের গুড়ির মত শাশ্বত
অথবা নিসংগ সন্ধের দিকে যত্নশীল,
এ দেশে স্বপ্নওয়ালার প্রবেশ নিষেধ;
গুরু এ চিকন ফাঁক আমায় কাঠুরিয়ার দর্শন শেখায়
অনন্ত সরষে বনের ধারে অপেক্ষা করায় কোনো মহাপ্রেমিকের মতো
রঙের কুয়াশায় তোমার হারিয়ে যাওয়ার রহস্যাদি যেন বেইন্তেহা মোহাব্বত
আবার ঝমঝম সুগভির অভ্যাসে নিরুপম
বিষাদ প্রশ্রয়।
No comments:
Post a Comment