এখানে একটা ফাঁকা রাস্তা ছিলো হয়ত,
আজ আর নেই,
শুধু ফাঁকা কিছু গলি অাঁকা হয়েছে তুলির বেহিসেবি টানে,
সেখানে হয়ত কোনো কুকুর মারা গেছিলো,
ফলত জমা হয়েছে এক পশলা দুর্গন্ধ,
একগাদা অবিস্মৃত ইতিহাস,
এবং বাতাস গাঢ় হয়ে উঠছে প্রতি মুহুর্তে,
দৃশ্যত একটা বটগাছ আরো বেশি করে আঁকরে ধরছে তার শিকড় কে,
হটাত স্বাধীনতার কাছে ক্ষতবিক্ষত হয়ে যে উপলব্ধি তাকে নতুন করে ব্যক্ত করার কোনো বাড়তি তাগিদ নেই,
প্রয়োজন নেই এক বিঘে বাড়তি জমিরও,
এই সময়,
সম্পর্ক এর ঠাস বূনোটে মাকড়শারজাল,
একটা অন্ধকার ঘরে কেউ হাজার হাজার ধুপ জালিয়েছে,
ধূয়াগুলো অবলিলায় অভিনিত করে চলেছে সিমাহিন দৃশ্য,
আবার মিলিয়ে যাচ্ছে,
এ এক অদ্ভুত প্রেক্ষাপট,
যাকে প্রতি মুহুর্তে বাঁচিয়ে রাখতে হয়,
এই আশায়,
পাতা গুলো যাতে ঝরে না পড়ে,
কাঠে যেন ঘুন না ধরে,
গাছে ঘুন ধরলে মাটি কষ্ট পায়,
তার কাছে এটা স্বাভাবিক হলেও গাছের পক্ষে নয়,
একটা সম্পর্ক এর একাধিক সংগা থাকা টাও এক্ষেত্রে সম্ভব,
মাত্রা আমাদের হয়ত জিবিত রাখে,
কিংবা নয়,
হয়ত গলির মোরে আজো রাত্রি হলে কুকুর ডাকে,
হয়ত নয়!
No comments:
Post a Comment