Tuesday, January 30, 2018

চার্লস বুকোস্কি

শেষে

আমরা সেই সমস্ত ফুল গুলির মতো ছিলাম যাদের হয়তো বা ফোটার কথা ছিলো,কিন্তু তা আমাদের মাথায় আসে নি কখনও

অনেকটা অ্যামোন যেন সূর্য ভোর হওয়ার অপেক্ষা করতে করতে ক্লান্ত হয়ে শেষে ঘুমিয়ে পড়েছে।

এবং অন্ধকারকে ছুড়ে মারা খোলা চ্যালেঞ্জ

কপালে একটা বুলেট

দু চোখে একটা করে

এবং পাছায়।

শরিরটা শুকনো পাতার মতো মাটীতে লুটিয়ে পড়লো

কতোটা সহজে মৃত্যু একটা মানুষকে জিতে ন্যায়!

কতোটা গুরুত্ব দ্যাওয়া হয় আমাদের এ মহাবিশ্বে?

কত সহজে অনেক গুলো শিশুর হাসি বন্ধ করে একটা বন্ধুকের কারখানা খোলা যায়!

এবং আমি আয়নার সামনে দাঁড়িয়ে চ্যালেঞ্জ ছুড়ছি নিজেকে

প্রকারন্তরে এই সভ্যতা এবং তার যাবতীয় যুদ্ধের প্রতি;

আমি আঁকড়ে ধরছি আমার জুতো জোড়া ,

অথবা কামড়ে ধরছি মাটি।

আমাকে আমার এই ৬ বাই ৬ ফিটের জায়গাটাকে সুরক্ষিত রাখতেই হবে

কারন আমি ওদের ভাঙন ধরাতে অক্ষম।

প্রকৃতপক্ষেও আমার মৃত্যু এখনো অদের মৃত্যু নয়।

সমাধান

প্যারীসের রাস্তায় ভ্যান গগ নিজের কান কেটে এক বেশ্যা কে উপহার দিয়েছিলেন নিছক ভালোবেসে।

অতঃপর সেই রক্তাক্ত কানের জায়গা হয় ডাস্টবিন,

ভ্যান গগ জানতেন না বেশ্যারা রক্ত অথবা স্যুরিয়াল ছবি নয়

ভালবাসে শুধু টাকা,

যা দিয়ে রুটি অথবা চাল কেনা যায়।

এবং ভ্যান গগ শুধু ছবি আঁকা ছাড়া কিছুই জানতেন না।

Friday, August 18, 2017

ইস্পাতের তরবারির সামনে দাঁড়ালে মাংসের থকথকে ত্যাগ
আপনার কংকাল প্রবৃত্তি লালন করেছে হে মানুষ।
আজ একবার রাস্তায় নামুন,
রাতের অনুভুতি একমাত্র এখানেই আপনাকে দেখাতে পারে
অনন্ত সহজাতকে অতিক্রম।
মহাচ্ছিন্ন আধা আকাশীয়া সেতারে
প্লাবিত স্মৃতিসৌধগুলির আশেপাশে এভাবেই একদিন জমায়েত হোক আমাদের
যে তারাটি খসে পড়aলো yআসুন তাকে কুড়িয়ে নিয়ে সমভাবে বণ্টন করে নেই
ছায়াপথের বিভুতি তে লুটোপুটি খাই তারপর।
ক্ষয়িষ্ণুতার ইস্তেহার লিখে লিখে যে কলম ঘোষে গেছে
তা থেকে কোনো নতুন বিপ্লব জন্মায় নি জন্মাতে mপারে না,
তার চেয়ে বরং আসুন
এ কলম ভেংগে তার খোল দিয়ে নিসিদ্ধ্ব নেশা করি,
অন্তত সুডৌল হ্যালে ডুবে তো যাবে চরাচর।w
প্রায় বৃষ্টির মত ঝাপসার ওপার থেকে দেখা নিছক ধ্বংস সভ্যতা কে প্রামাণ্য দলিল করে এই যে প্রারম্ভিক প্রতিমা
তাতে বড়ো আদরের অভাব,
আসুন কমরেড নরকের সবচাইতে নিচু তলা থেকে তার পাতাল চরিত্রনাশ করি।

হে পর্যটক যে সমুদ্র ধমনি সন্ধানে হেঁটে পার করে আসলেন যাবতিয় পর্বত, অরণ্য
আজ দুর্যোগপূর্ণ আদ্র জলবায়ুর গ্রাস তারা ধুসর উচ্ছলতায়।
তবুও, বালির রেনু গুলো যতোটা সম্ভব পরিস্কার করে
কিঞ্চিত অর্থপূর্ণ গর্ভপত্রে খুজে নিন চুপসার জন্মজল।
এক্ষেত্রে আপনার জিবনে জলের ধর্ম গাছের গুড়ির মত শাশ্বত
অথবা নিসংগ সন্ধের দিকে যত্নশীল,
এ দেশে স্বপ্নওয়ালার প্রবেশ নিষেধ;
গুরু এ চিকন ফাঁক আমায় কাঠুরিয়ার দর্শন শেখায়
অনন্ত সরষে বনের ধারে অপেক্ষা করায় কোনো মহাপ্রেমিকের মতো
রঙের কুয়াশায় তোমার হারিয়ে যাওয়ার রহস্যাদি  যেন বেইন্তেহা মোহাব্বত
আবার ঝমঝম সুগভির অভ্যাসে নিরুপম
বিষাদ প্রশ্রয়।

Saturday, September 10, 2016

এখানে একটা ফাঁকা রাস্তা ছিলো হয়ত,
আজ আর নেই,
শুধু ফাঁকা কিছু গলি অাঁকা হয়েছে তুলির বেহিসেবি টানে,
সেখানে হয়ত কোনো কুকুর মারা গেছিলো,
ফলত জমা হয়েছে এক পশলা  দুর্গন্ধ,
একগাদা অবিস্মৃত ইতিহাস,
এবং বাতাস গাঢ় হয়ে উঠছে প্রতি মুহুর্তে,
দৃশ্যত একটা বটগাছ আরো বেশি করে আঁকরে ধরছে তার শিকড় কে,
হটাত স্বাধীনতার কাছে ক্ষতবিক্ষত হয়ে যে উপলব্ধি তাকে নতুন করে ব্যক্ত করার কোনো বাড়তি তাগিদ নেই,
প্রয়োজন নেই এক বিঘে বাড়তি জমিরও,
এই সময়,
সম্পর্ক এর ঠাস বূনোটে মাকড়শারজাল,
একটা অন্ধকার ঘরে কেউ হাজার হাজার ধুপ জালিয়েছে,
ধূয়াগুলো অবলিলায় অভিনিত করে চলেছে সিমাহিন দৃশ্য,
আবার মিলিয়ে যাচ্ছে,

এ এক অদ্ভুত প্রেক্ষাপট,
যাকে প্রতি মুহুর্তে বাঁচিয়ে রাখতে হয়,
এই আশায়,
পাতা গুলো যাতে ঝরে না পড়ে,
কাঠে যেন ঘুন না ধরে,
গাছে ঘুন ধরলে মাটি কষ্ট পায়,
তার কাছে এটা স্বাভাবিক হলেও গাছের পক্ষে নয়,
একটা সম্পর্ক এর একাধিক সংগা থাকা টাও এক্ষেত্রে সম্ভব,
মাত্রা আমাদের হয়ত জিবিত রাখে,
কিংবা নয়,
হয়ত গলির মোরে আজো রাত্রি হলে কুকুর ডাকে,
হয়ত নয়!

Tuesday, June 21, 2016

শতাব্দীর হৃদপিন্ডের নিলয় ও অলিন্দে বয়ে চলা রক্তের রঙ আসলে আলকাতরার মতো কালো,
আলাদা করে তার ভেতর থেকে কেউ নতুন জরায়ু আবিষ্কার করে নি,
কলম্বাস তার জাহাজের ডেক থেকে সূর্য ডোবার সময় যে পেলিকান পাখিটাকে মুখে মাছ নিয়ে উড়ে যেতে দেখেছিলো
তার ডানা আজ বয়সের ভারে ক্লান্ত,
তবু সে আজও সমুদ্র থেকে একটা একটা মাছ তুলে খাচ্ছে ও তাদের কাঁটা গুলো কে মুখে করে নিয়ে উড়ে যাচ্ছে একটা সবুজ দ্বিপের দিকে,
সেখানকার গাছের পাতা শিতকালে ঝড়ে পড়ে না,
সেখানকার মাটিতে হাঁটতে গেলে পায়ে বিঁধে যায় হাজার হাজার মাছের কাঁটা,
মট্ করে আওয়াজ হলে আমার বুক কেঁপে ওঠে,
শুনতে পাই সমগ্র চরাচর আজ পিশাচ সংবাদ,
তার পায়ের চাপে ভেংগে গুড়িয়ে যাচ্ছে সমাজ নামক আপাত সাদা কংকাল,
ভাংগা হাড়ের ফাঁকে হাওয়া বয়ে গেলে সেটা হ্যাম্লিনের বাঁশির সুর হয়ে ওঠে,
সেই সুরে পাগল হয়ে উঠছে একটা সম্পুর্ন দেশ,
একটা প্রজন্ম,
ফাঁকা মাঠে সবুজ ধানের ধারে একটা পাগল আকাশের দিকে তাকিয়ে,
ওর কাছে পৃথিবি টা অনেক সুন্দর

Thursday, June 9, 2016

Valobashi

Ami tomay sudhu valobasar jonne valo bashi na jano;
Emon onek rastai roj ese dariye thaki,
Jekhane hete jai tomay valobese jaoa theke na valobasar signboard er dike,
Tomar opekkhai protita muhurte bus stop guloi dariye thaka theke dum kore kothao chole jaoa gulo sposto hoye othe,
Bristi te vije amar jor ase...

Ami tomay peyeo hariye pai, karon ami tomay valobashi tomar tumir jonne;
Ei valobasai amar kadh vari hoy,
Amar ghenna pai,
Jhuke jai protita muhurte aro beshi kore,
Valobasar songa poribortonshil hoa tai kammo;
Tomar valobasa amay ondho kore6e,
Tai dekhte paoa take nirdidhay na dekha vebe ossikar kori.

Jani, hoyto siter sokaler norom surjo gaye mekhe,
Soytani, bodmashi hingsa sob kichur leper tolay gutisuti mere bosle amar thanda kom lagbe,
Tokhon khub sit vule gea tomar kotha mone porbe.

Ei golpo ta valovabe sesh hoy,
Happy ending gaye makhe,
Amar ami mara jay,
Sorir ta thake,
Karon ami to tomar tumi ke valobese6ilam,
Chitar agune tomay valo bese6ilam,
Tai brishti sunle amar ajo voy hoy,
Hotat  dhik dhik kore jolte thaka agun gulo nibhe jabe na to?

Monday, February 22, 2016

Nam jana nei

Ami hajar ta bichana khuje6i,
Ajo sei prothomnsongomer rokter dag khuje pelam na.

Ami mashiker rokto k voy petam,
Ghenna kortam,
Ami ekhn dhawjo,
Eta ki kormo?

Ami to toke mashiker dineo kole matha rakhte deachilam,
Tui amay dhwojo ble chere chole geli,
Oyi  janlar pasher mora gachtar chaya ta amar buke ektu ghono hoye jomechilo,
Gate chere beronor somoy toke dekhe amar na birjo skholon hoy...

Ami bujhlam na, ami deher proti asokto na dukkher proti,.
Amar protita nijeke kolbalishe ningre deoar por , amar ullas e ki jonmo na paoa ki6u amari ongser chitkar mishe ne?
Ami to khuni,
Khun kore amar anondo ,
Ani pisach.....


Ami sedin rastay ekta neri kukur k apon vai vebe valobeshe take ghore ene6ilam,
Bissas kr se more gele ami kede6ilam,
Amar mon achee ki?

Tobe sob smoy oyi ta mon ase na,
Naki manush ashole sei pisach,
je nije vogobaner golay maduli hye jhule thake??
-kashibaba