শেষে
আমরা সেই সমস্ত ফুল গুলির মতো ছিলাম যাদের হয়তো বা ফোটার কথা ছিলো,কিন্তু তা আমাদের মাথায় আসে নি কখনও
অনেকটা অ্যামোন যেন সূর্য ভোর হওয়ার অপেক্ষা করতে করতে ক্লান্ত হয়ে শেষে ঘুমিয়ে পড়েছে।
এবং অন্ধকারকে ছুড়ে মারা খোলা চ্যালেঞ্জ
কপালে একটা বুলেট
দু চোখে একটা করে
এবং পাছায়।
শরিরটা শুকনো পাতার মতো মাটীতে লুটিয়ে পড়লো
কতোটা সহজে মৃত্যু একটা মানুষকে জিতে ন্যায়!
কতোটা গুরুত্ব দ্যাওয়া হয় আমাদের এ মহাবিশ্বে?
কত সহজে অনেক গুলো শিশুর হাসি বন্ধ করে একটা বন্ধুকের কারখানা খোলা যায়!
এবং আমি আয়নার সামনে দাঁড়িয়ে চ্যালেঞ্জ ছুড়ছি নিজেকে
প্রকারন্তরে এই সভ্যতা এবং তার যাবতীয় যুদ্ধের প্রতি;
আমি আঁকড়ে ধরছি আমার জুতো জোড়া ,
অথবা কামড়ে ধরছি মাটি।
আমাকে আমার এই ৬ বাই ৬ ফিটের জায়গাটাকে সুরক্ষিত রাখতেই হবে
কারন আমি ওদের ভাঙন ধরাতে অক্ষম।
প্রকৃতপক্ষেও আমার মৃত্যু এখনো অদের মৃত্যু নয়।
সমাধান
প্যারীসের রাস্তায় ভ্যান গগ নিজের কান কেটে এক বেশ্যা কে উপহার দিয়েছিলেন নিছক ভালোবেসে।
অতঃপর সেই রক্তাক্ত কানের জায়গা হয় ডাস্টবিন,
ভ্যান গগ জানতেন না বেশ্যারা রক্ত অথবা স্যুরিয়াল ছবি নয়
ভালবাসে শুধু টাকা,
যা দিয়ে রুটি অথবা চাল কেনা যায়।
এবং ভ্যান গগ শুধু ছবি আঁকা ছাড়া কিছুই জানতেন না।
No comments:
Post a Comment